1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

বাউফলে আ.লীগের সাথে সমন্বয় করে হাট দখল নিয়ে ইজারা আদায়, ঘটতে পারে সংঘর্ষ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩৭ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে হাট-বাজারের ইজারা আদায় ও আ.লীগের নেতা কর্মীদের পুনর্বাসন করার অভিযোগ তুলে বিএনপির একাংশের নেতাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন বিএনপির অপর অংশ। এতে দেখা গেছে টানটান উত্তেজনা, ঘটতে পারে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে  উপজেলার কালাইয়া বন্দরে উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক গাজী মো. গিয়াস উদ্দিনের অফিস কক্ষে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

ওই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. নুর হোসেন খান। 

তিনি বলেন, ১৭ বছর পর ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের  অত্যাচার নির্যাতনের শিকার বিএনপি নেতারা যখন  সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছি। ঠিক তখন উপজেলা বিএনপির  সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন ও দাশপাড়া বিএনপির সভাপতি আলী আজম কালাইয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করতে অপচেষ্টায় লিপ্ত।  উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যানের নামে নেওয়া হাট-বাজার সমন্বয় করে ইজারা আদায় করছেন বিএনপির একাংশ। এতে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাকর্মীরা আবার মাঠে উঠতে শুরু করছে। তারা বিভিন্ন সংঘাত সংঘর্ষের পায়তারা করছে। 

ওই সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখে কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সদস্য মো. শাহজাহান মাতুব্বর, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক গাজী মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রিফাত।

এদিকে যারা বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করার অপচেষ্টা করছেন এবং আওয়ামী লীগের সমঝোতা করে হাট বাজার দখলে নিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তির দাবি করেছেন  বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved