1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
তিস্তা মহাপরিকল্পনায় টেকসই সমাধান চায় অন্তর্বর্তী সরকার, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে বরগুনায় অবৈধ চুল্লি প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ১০টি ‘মৃত্যু কারখানা বিবাহবিচ্ছেদে মেলিন্ডাকে ৮ বিলিয়ন ডলার দিতে হলো বিল গেটসের বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের নীলফামারীর হাজীগঞ্জে সরকারি খাস জমি দখল, বিক্রি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা নারী ও দুর্যোগ: নারীবান্ধব সুরক্ষা ও নেতৃত্ব জোরদারে বরগুনায় উইলি প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় নিন্দা ও প্রতিবাদ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে পরীক্ষার্থীদের মানববন্ধন, তথ্য প্রমাণ পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিজির

আমতলীতে কেন্দ্রীয় নেতা হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

মোঃ মনিরুল ইসলাম, (বরগুনা)জেলা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিড়া বিষয়ক সম্পাদক দিদারের গাড়ি বহরে হামলা ও হত্যার প্রতিবাদে আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের গেটের দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মেহেদী হাসান রিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম রিপন। সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোহেদী হাসান রিজন।

নেতৃবৃন্দ বলেন, এই স্বৈরাচারী, ভোট ডাকাত হাসিনা সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল। ঘুম, খুন অত্যাচার-নির্যাতন, জুলুম, ঘুষ-দুর্নীতি, নির্দোষ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা করে দীর্ঘ ১৬ টি বছর রাষ্ট্রের সম্পদ ও জাতিকে শোষণ করেছে।
বাংলার দেশ প্রেমিক ছাত্র-জনতা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে বিতাড়িত করেছে। আমরা বাংলার দামাল তরুণ ছাত্র-ছাত্রীদের স্যালুট জানাই।খুনি হাসিনা বাংলার দামাল তরুন ও দেশবরেণ্য ছাত্র জনতার উপর নির্মম পাশবিখতা চালিয়ে গণহত্যা করেছে। এবং এখনও গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে।আমরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দিদার ভাইয়ের গাড়ি বহরে হামলা ও হত্যাসহ দেশের সকল হত্যার দেশি ও আন্তর্জাতিক আদালতে খুনি হাসিনা সহ তাদের দোসরদের বিচারের দাবি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved