1. w2s_7c5d5e7340e7@wp2shell.local : w2s_7c5d5e7340e7 :
  2. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
১০০ টাকার নিচে হাত দেওয়া যাচ্ছে না সবজিতে, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা! এ্যাডভোকেট জসিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট এটার্নি জেনারেল বরগুনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১!

মুভি বাংলা টিভির সাংবাদিক কে মারধর, ক্যামেরা ছিনতাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ Time View

মোমেন আকন্দ (স্পেশাল রিপোর্টার)

মুভি বাংলা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম কে মারধর করে ক্যামেরা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গত ৮ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১ঃ৩০ মিনিটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এই ঘটনা ঘটে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়নের কর্ণপুরে অবৈধভাবে ব্যাটারির কেমিক্যাল তৈরীর কারখানা নিয়ে নিউজ করতে গিয়েছিলেন মুভি বাংলা টিভির গাজীপুর জেলা প্রতিনিধির রেজাউল করিম। অবৈধ এই কারখানার কেমিক্যাল তৈরি কারণে পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারখানার এই অবৈধ কার্যক্রম নিয়ে নিউজ করতে গেলে কারখানার সংশ্লিষ্ট মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ লিটন দলবল নিয়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেয় রেজাউল করিম কে।
এরপর শ্রীপুর প্রেসক্লাবের সামনে অন্য একটি প্রতিবেদন করার সময় দেলোয়ার হোসেন ও লিটন দলবল নিয়ে এসে মুভি বাংলা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম কে এলোপাতাড়ি মারধর করে নীলফলা যখম করে এবং তার কাছে থাকা ৪৫ হাজার টাকা সমমূল্যের ক্যামেরা ছিনতাই করে। এরপর চিৎকারের শব্দে আশেপাশের লোক জড়ো হতে থাকলে সন্ত্রাসী দেলোয়ার ও লিটন পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় রেজাউল করিম কে হুমকি দেয় যে, পরবর্তী সময়ে ব্যাটারি ফ্যাক্টরি নিয়ে কোন নিউজ করতে গেলে রেজাউল করিম ও তার পরিবারকে খুন করবে।
এ ব্যাপারে রেজাউল করিম নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন । দ্রুত সময়ের মধ্যে এই হামলার বিচার চেয়েছেন রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved