1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১) মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার! বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান যারা খেলা বোঝে তারাই ব্রাজিল করে- অপু বিশ্বাস বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা!

গাইবান্ধায় ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২৬১ Time View

মোহাম্মদ শাহ্ কামালঃ

দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে গাইবান্ধায় ব্যবসায়ীর উপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, গত ২৩ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজারে আল্পনা ট্রেডার্সে পূর্ব শত্রুতার জেড়ে একই গ্রামের মৃত মাসুদ হোসেনের ছেলে মাসুম মিয়া ও মৃত গোলান হোসেনের ছেলে ইকবাল বাহারসহ এলাকার কিছু সুযোগ সন্ধানী দুস্কৃতিকারী হামলা চালায়। দুষ্কৃতিকারীরা দোকানে অনধিকারে প্রবেশ করে দোকানের স্বত্বাধিকারী আরিফুল ইসলামের নিকট ৫ লক্ষ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অজুহাতে দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে ওই এলাকার আলিম উদ্দিনের ছেলে আল্পোনানট্রেডার্সের স্বত্বাধিকারী মো: আরিফুল ইসলামকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে কোনমতে পালিয়ে নিজে আত্নরক্ষা করলেও হামলাকারীদের ধ্বংসাত্নক ছোবল থেকে রক্ষা পায়নি তার স্বপ্নের ব্যাবসা প্রতিষ্ঠান আল্পোনা ট্রেডার্স। পরে হামলাকারীরা রাতের অন্ধকারে আল্পোনা ট্রেডার্সের সাডার কেটে দলবদ্ধভাবে ভিতরে প্রবেশ করে ভিতরের রড, সিমেন্ট, গ্যাস সিলিন্ডার, বাসভবনের শোকেচের ড্রয়ারে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩৫ লক্ষ টাকা, পোল্ট্রি ফার্ম থেকে ২০০ সোনালী মুর্গিসহ লুট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমান প্রায় সাড়ে তিন কুটি টাকা।
এবিষয়ে প্রতিকার চেয়ে হামলা ও লুটপাটের ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ১৮জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, তিনি একজন সাধারণ ব্যাবসায়ী এবং এলাকার মানুষের দুর্দিনে পাশে দারাতে ভালোবাসতেন। কিন্তু তার উত্তরোত্তর উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে এবং দেশের এই অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে এলাকার কিছু সুযোগ সন্ধানী হামলা চালিয়ে সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বরে দাবী করেন। এবং একারণেই দুষ্কৃতকারীদের দাপটে আজবধি বাড়ি ফিরতে পারছেননা বলে অভিযোগ করেন।
এ নিয়ে তার পরিবারের লোকজনও ব্যাপক শংকা ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে। আরিফুল ইসলাম আরো জানান, থানায় এজাহার দায়ের করা সত্বেও এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শেষে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী আরিফুল ও তার পরিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved