1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির

বাউফলে মৎস্য দপ্তরের হাতে খেয়া থেকে মা ইলিশ জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩১১ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারের বড় খেয়াঘাটের খেয়া ট্রলার থেকে এক বস্তা মা ইলিশ জব্দ করেছে বাউফল মৎস্য দপ্তর।

বাউফল মৎস্য দপ্তর জানান, মঙ্গলবার (২৯শে অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল সিনিয়র মৎস্য দপ্তর গোপন সূত্রে জানতে পারেন যে চন্দ্রদ্বীপ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী খেয়া ট্রলারে এক বস্তা মা ইলিশ নিয়ে এক মহিলা কালাইয়া বাজার বড় খেয়াঘাটে আসছে। এবং ওই মহিলা মা ইলিশ গুলো নিয়ে নুরাইপুরে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে বাউফল সিনিয়র মৎস্য দপ্তরের সোহেল রানা, আকাশ সহ বাউফল মৎস্য সমিতির সভাপতি মোতাহার মাতুব্বর মিলে অবস্থান নেন খেয়াঘাটে। পরে খেয়া ট্রলার ঘাট দেওয়ার সাথে সাথে তল্লাশি চালিয়ে মা ইলিশ গুলো জব্দ করে। তবে এসময় মাছের সাথে কাউকে পাওয়া যায়নি।

এবিষয়ে বাউফল সিনিয়র মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, মা ইলিশ গুলো জব্দ পূর্বক অফিসে এনে হাফিজি মাদ্রাসা ও এতিমখানা সহ উপস্থিত অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved