1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
আমতলীতে কাচা ধান কেটে, জমি দখলের অভিযোগ! ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক!

রংপুরে ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর শাপলা চত্বর রহমান পাম্প এর বিপরীতে ২১ নং ওয়ার্ড এলাকায় পৈত্রিক সূত্রে মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও ৯ বছর থেকে ভাড়া না দিয়ে জবর-দখল করে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালের দিকে রংপুর সরকারি কলেজ রোডস্থ রংপুর রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভুগী মোছাঃ ইরিনা নাহার বলেন, আমার বাবার পৈত্রিক জমির তফসিল: আলমনগর মৌজা, জে এল নং- ৯৬, খতিয়ান নং- ১৬৪১৭, দাগ নং- ৩০০৪, ৩০০৫, ৩০০৬ জমির পরিমাণ ০,১২২৫ একর সূত্রে জমিতে অবস্থিত ৫টি মালিকানা দোকান ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও গত ৯ বছর থেকে ভাড়া না দিয়ে মোঃ গোলাম মাহবুব, মোঃ বকুল মিয়া, আইরিন পারভিন, চন্দনা সরকার সকলে জবর দখল করে আসছে।

আমার বাবা বেঁচে থাকতে তাদের সঙ্গে দোকান ভাড়া চুক্তি করেন। কিন্তু আমার বাবা ২০১৫ সালে মারা যাওয়ার পর থেকে তারা আমার সঙ্গে নতুন করে কোন চুক্তিপত্র, ভাড়া বা দোকান ঘর ছেড়ে দেয়নি। আমি এই ৯ বছরে তাদেরকে হাজার বার বলেও কাজ হয়নি। বরং তারাই আমাকে হুমকি ধামকির উপর রেখেছে।

আমার পরিবারে বাবা, মা, ভাই ও বোন কেউ নেই। সবাই মারা গেছে। আমি এতিম। তাই এতিমের সরলতার সুযোগ নিয়ে গোলাম মাহবুব, বকুল মিয়া, আইরিন পারভিন ও চন্দনা সরকার ৯ বছর থেকে কোন প্রকার চুক্তিপত্র, ভাড়া ও দোকান ছেড়ে না দিয়ে জবর দখল করে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে আসছে।

আমি আপনাদের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর কাছে বিচার চাই। আমি এতিম। আমার এই ইতিমের হক যেন ফিরিয়ে দেয়। যারা আমার সঙ্গে এরকম অন্যায় করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved