1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Title :
বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১) মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার! বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক :

আজ শুক্রবার ২২ নভেম্বর সকালে মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।
সকালে তাকে শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের পৈত্রিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলাটির বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।
দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলেও তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ হলো, নিজ আওয়ামীলীগের দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার, শেখ আবু সাঈদের কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে দুইদিন পর ১২ মে তারিখ ভোর ৫ টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার উপর হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved