1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Title :
এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শ্রীপুরে পিকনিকের দোতলা  বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯২ Time View

মোঃ আশরাফুল ইসলাম :শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহত তিনজন হলেন মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. আরাফাত হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ছয়টি দোতলা বিআরটিসি বাস, তিনটি মাইক্রোবাসে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন। তাঁদের মধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বাকি দুজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved