1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান!

পলাশবাড়ীতে শিশুদের নিয়ে নবান্ন উৎসব হোপ ইন্টারন্যাশনাল স্কুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৮ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

প্রাচীনকাল থেকেই গ্রামবাংলায় নবান্ন উৎসব পালন হয়ে আসছে। এসময় মেয়েজামাই আর আত্মীয়দের নিয়ে নতুন চালের পিঠা-পায়েস ও পোলাও রান্না করে ধুমধামে খাওয়া হয়। কিন্তু কালের আবর্তে সেই প্রথা যেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।

এই ঐতিহ্যকে ধরে রাখতে গাইবান্ধার পলাশবাড়ীর হোপ ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের নিয়ে আয়োজন করে নবান্নের উৎসব। উৎসবে পিঠাপুলিতে মাতোয়ারা হয়ে ওঠে শতাধিক শিশু।

শনিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয়ের পরিচালকের পরিচালনায় এই উৎসব পালন করা হয়।

উৎসবমুখর পরিবেশে সাড়ে সাত শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা, পায়েশ, মুড়কি খাওয়ার ধুম পড়ে। গ্রাম বাংলার চিরচারিত ঐতিহ্য নবান্ন উৎসব বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়।

উৎসব নিয়ে আনজুয়ারা বেগম নামের অভিভাবক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী এমন আয়োজন বেশ প্রশংসনীয় এবং গর্বের বিষয়। আমরা অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত যে শিক্ষাপ্রতিষ্ঠানে এসেও বাচ্চাদের সঙ্গে নবান্ন উৎসব পালন করতে পেরেছি।

হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জামিউল ইসলাম জাহিদ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক বিষয়গুলো শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে।

স্কুলের পরিচালক মতিয়ার রহমান লাভলু বলেন, হোপ ইন্টারন্যাশনাল স্কুল শুরু থেকেই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে প্রতি বছর নিত্যনতুন ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে নবান্ন উৎসব পালন করছি। আর এটা আমাদের বড় অর্জন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে নিয়মিত কোরআন শিক্ষা দেয়া হয় নতুন চল্লিশ শিক্ষার্থী কোরআন সবক নেয়ায় উক্ত শিক্ষার্থীদের কে কোরআন শরীফ তুলে দেয়া হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved