1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন

শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২০ Time View

মোমেন আকন্দ (স্পেশাল রিপোর্টার)

আগামী ১০ ডিসেম্বর ২০২৪ ইং থেকে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪। চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্প বাস্তবায়নের লক্ষে প্রকল্পের মূল শুমারি হিসেবে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তত্বাবধানে চলবে এবারের শুমারি।
প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে।
অর্থনৈতিক শুমারি ২০২৪ কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলি, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। জাতীয় এ গুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা একান্ত আবশ্যক।
এ পরিস্থিতিতে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে উক্ত কার্যক্রমে তথ্য প্রদানসহ শুমারি কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হলো।
আর্থিক প্রতিষ্ঠার আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যর সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved