1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বরগুনার আমতলী উপজেলার ছাত্র দলের জনি গাজী ও সুমন হাওলাদারকে ১৯শ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ নিরাপত্তার ভয়ে কাঁপছে বাংলাদেশ! নতুন বাংলাদেশ হাঁটছে কোন দিকে? ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন নীলফামারীতে রেলের জমি উদ্ধার অভিযানে ১৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আপোষহীন সংগঠন “মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন “ বরগুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি!

আওয়ামী দোসরদের এখনো সুযোগ-সুবিধা দিচ্ছেন গণপূর্তের এক কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক

২৪শের গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে থাকলেও, তাদের সঙ্গী সুবিধাভুগিরা এখন আছে বহাল তবিয়তে। আর এখনো তাদের বিভিন্ন রকম সুবিধা দিচ্ছেন সরকারী অফিসের কর্মকর্তারা।

গত(১০ ডিসেম্বর) রাতে গণপূর্ত রংপুর জোনের ব্যাডমিন্টন সমাপনী অনুষ্ঠানের আয়োজনে দেখা যায়, এরকম সুবিধাভুগি কয়েকজনকে। যারা দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ করে যাচ্ছেন।

এমনকি ৫ই আগস্টের পর সেসব সুবিধাভুগিদের নামে আওয়ামী লীগকে সহযোগিতা ও আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মামলা রয়েছে। এরকম মামলার একজন আসামি গণপূর্ত এর ঠিকাদার সৈয়দ সাজ্জাদ আলী কনেকটাকশন এর প্রোপাইটার মোহাম্মদ শাহনেওয়াজ আলী টিটু। তারা অতিরিক্ত প্রধান প্রকৌশলে আবুল খায়ের এর আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেওয়াসহ নিয়ন্ত্রণ করছে, ঠিকাদারী কাজ। মামলা থাকার পরও, এসব কর্মকর্তাদের সহযোগিতায় আইনের ধরাছোঁয়ার বাহিরে থাকছেন।

গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারী নিয়ন্ত্রণকারী এই দুই মূল হোতা ছাড়াও এই সিন্ডিকেটের রয়েছে ঠিকাদার বারী মিঠু, সেলিম, আকবর আলী, বাবুল আক্তার, যুবলীগের সাবেক নেতা জবা, ছাত্রলীগের সাবেক নেতা মওদুদ, সাগর, নিলয় প্রমুখ। তবে সিন্ডিকেটের মূল হোতাকে সব সময়ই দেখা যায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এর বিভিন্ন অনুষ্ঠানে।

সুবিধা ভুগি এসময় ব্যক্তিদের দিয়ে রংপুরের গণপুর্ত অফিসের কাজের নিয়ন্ত্রণ ও তা বিভিন্ন ঠিকাদারদের পাইয়ে দিতে সহযোগিতা করেন রংপুর গনপূর্ত অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলমকে মুঠোফোনে একাধিকবার কল দিলে রিং হয় কিন্ত রিসিভ হয় না। তিনি লাইন কেটে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরকে বারংবার মুঠোফোনে কল দিলে রিং হয় কিন্তু রিসিভ করেনা।

৫ ই আগস্টের পর আন্দোলনে আহত হওয়া বিএনপি’র ২৯ নাম্বার ওয়ার্ডের যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের করা মামলায় আসামি হন ঠিকাদার টিটু মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved