1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুঃসময়ে আগ্রাসী ভারত! আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন!

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা, আহত-৪

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান। এদেরমধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি দুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পৃথক র‍্যালীকে কেন্দ্র করে সরকারি কলেজের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হন। প্রথমে হৃদয় ও রেদোয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুসময় পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে নিয়ে পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন হাসপাতালে পৌঁছালে হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করে। এসময় আমির হোসেনের মাথা ফেটে যায়। পরে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এবিষয়ে বাউফল থানার ওসি মো.কামাল হোসেন বলেন, ‘কলেজের ছাত্রদের মধ্যে একটি মারামারির ঘটনার খবর পেয়েছি। আহত হয়ে হাসপাতালে আছে। তবে এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved