1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

বিজ’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৫ Time View

মাসুদ রানা,স্টাফ রিপোর্টার

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাসপীর শাখার বিজ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ২শ ৫০ জন দু:স্থ- অসহায় ও শারিরীক প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস ( বিজ)।

২৩ ডিসেম্বর সোমবার দুপুরে থিরারপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিজ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচী) শাহী মাছুমা আখতার।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার,টিম-১ (মাইক্রোফাইন্যান্স) মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, বিজ প্রধান কার্যালয় ঢাকা শিক্ষা ও সামাজিক সুরক্ষা ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান,পলাশবাড়ী সাব জোনের সাব জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম, গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লাইন্স অফিসার আহসান হাবীব,পীরগঞ্জ খালাসপীর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুর রউফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ।

উল্লেখ্য,এলাকার অর্থ সামাজিক উন্নয়নে মাইক্রোফিনান্স কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved