1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল কান্টাহাটি গ্রামবাসীর বাৎসিরক মিলনমেলা ও শীতকালীন অলিম্পিক গেমস ২০২৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

তোফায়েল আহমেদ:

পুরনো দিনের ঐতিহ্য কে ধারণ করে ইং। ২৭ ডিসেম্বর (শুক্রবার) সাসকো ট্রেডিং লিমিটেড এর ম্যানেজার জনাব মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই হার্ডিঞ্চ সরকারি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক, জনাব মোঃ শহিদুল্লাহ লিটন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শোলধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব জাহাঙ্গীর আলম, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব মোঃ শহীদুল্লাহ, জামান ন্যাশনাল ট্রেড লিংক এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ নুরুজ্জামান, এডভোকেট জনাব মোঃ লুৎফুর রহমান প্রমুখ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা গ্রামের সকলের সম্মিলিতভাবে স্বাবলম্বী হতে চাই। এজন্য গ্রামের সকল ছেলে-মেয়ের লেখাপড়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন আমাদের মাঝে ভাতৃত্ব ফিরিয়ে আনতে হবে এবং অভিভাবকদের সচেতন হতে হবে। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী রশি টান খেলায় দশজন করে প্লেয়ার বিবাহিত বনাম অবিবাহিতদের মাঝে অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত দল বিজয়ী হয়। অংশগ্রহণকারী প্রত্যেককেই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। গ্রামের সর্বজন স্বীকৃত ( অব, শিক্ষক) মোঃ মহর আলী ও ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্র মাহবুব আলম কে সাদা মনের মানুষ ২০২৪, গ্রামটির গুণি সন্তান হিসেবে ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ শাহিনুর রহমান সোহান ও ইমরান হোসেনকে ক্রেষ্ট প্রদান সহ ৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাতে গ্রামের সবাই মিলে নৈশ ভোজে অংশগ্রহণ করেন। সবুজ খোলা মাঠে কলাপাতায় বহু বছর পর খাবার খেয়ে গ্রামের সকলেই তৃপ্তির ঢেকুর তুলে। এসময় গ্রামের প্রবীণ ব্যক্তিরা হারানো দিনের ঐতিহ্য ফিরে পেয়ে আনন্দে আবেগে আপ্লুত হয়। অনুষ্ঠানের আয়োজক মোঃ শাহিনুর ইসলাম জুয়েল এই প্রতিবেদককে জানান, এই গ্রামে একটি মানবসেবা নামের সংগঠন রয়েছে। এর সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজ যেমন গরিব ও অসহায় মানুষদের সাহায্য করা, গরিব ছাত্রদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা সহ সমাজের নানাবিধ উন্নয়নমূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় গ্রামের মানুষের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বে স্থাপনের জন্য গ্রামের সকল মানুষকে একত্রিত করার একটা উদ্যোগ নেওয়া হয় এবং এই উদ্যোগের নাম রাখা হয় মিলন মেলা। জানা যায় প্রতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। আগামী বছর অনুষ্ঠানটি আরোও ব্যাপকভাবে পালন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন গ্রামবাসী। অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved