1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১) মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত

বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৫৮ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের শিবু বনিক (৬৫) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩রা জানুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারী সূত্রে জানা গেছে, শিবু বনিক ওই বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার দোকানের সারা দিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন শিবু বনিক। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে শিবু বনিকসহ শংকর (৩৪) ও তাপস (৩৫) নামে দুই কর্মচারীকে বেঁধে ফেলে সন্ত্রাসীরা। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শিবু বনিককে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে।

এখবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা জড়ো হয়ে শিবু বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিবু বনিককে উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved