1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
মুন্সিগঞ্জে বিসিক এর চলমান ৩ প্রকল্পের অগ্রগতি কাজ পরিদর্শন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বরগুনায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র, নিরবে কাঁদছে আরও অনেক পরিবার নীলফামারীতে নীসক এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান কারাগারে, হাসপাতালের প্রিজন সেলে; তবুও মোহনা টিভিতে নির্দেশনা! চেয়ারম্যানের চিঠি ঘিরে তীব্র বিতর্ক নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি, বজ্রপাতে একজনের মৃত্যু! পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ!

গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩১০ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধ:

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত, পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাংচুর ও মালামাল লুটে নেয় তারা। সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved