1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
লন্ডনে হুংকার, বাংলাদেশে প্রতিধ্বনি – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য জান্নাতুল ফেরদৌস মিস্টি মানুষের উস্কানিতে কারও বিরুদ্ধে মামলা করতে যাবেন না, তাহলে পরবর্তীতে আপনিই বিপদে পড়বেন- এ্যাডঃ আবদুল্লাহ আল নোমান ৮৭ লাখ টাকা প্রতারণা মামলায় বাউফলের দাসপাড়া দাখিল মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ গ্রেপ্তার আমতলীতে বজ্রপাত রোধে ‘সবুজ ছায়া ‘যুব সংগঠনের উদ্যোগে শতাধিক তালের বীজ রোপণ জ্বালানি সংকটের স্থায়ী সমাধান খুঁজছে সরকার – মাওলানা শামীম বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৬০০ বস্তা চাল নিয়ে ট্রাক দুর্ঘটনা! সরকারকে বেকায়দায় ফেলতে অদৃশ্য ষড়যন্ত্র চলছে – মাওলানা শামীম ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! নওগাঁ জেলার পোরশায় নকল নবীস আমির উদ্দিন বাবু সাময়িক বরখাস্ত

ফুলছড়িতে বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২১৩ Time View

মো: সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস এর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জগৎবন্ধু মন্ডল সভাপতি ও ইব্রাহিম আকন্দ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারী) বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে উপজেলার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে ফুলছড়ি উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল।

সভায় বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, স্কাউটস এর তরুন লিডার নয়ন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, প্রধান শিক্ষক রায়হান সরকার, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু প্রমুখ।

পরে নির্বাচনী অধিবেশনে কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলকে সভাপতি ও উপস্থিত কাউন্সিলরদের ভোটে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম সম্পাদক নির্বাচিত হন। ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস ছালাম আহমেদ, সবুজ পাঠান, গৌতম চন্দ্র অধিকারী, কমিশনার নুরুন্নবী মিয়া, কোষাধ্যক্ষ শিরিন আকতার, যুগ্ম সম্পাদক শাহীন সরকার, গ্রুপ সভাপতি মতলুবর রহমান, সদস্য সাজু মিয়া, আব্দুল ওয়াহেদ, প্রদেশ কুমার বর্মণ সহ স্কাউটস বিধি অনুযায়ী অন্যান্য সকল পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved