1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ডোমার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭১ Time View

তপন দাস, নীলফামারী

বাংলাদেশ অন্তবর্তী সরকারের ঘোষণা মোতাবেক অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমের চলমান পেক্ষাপটে ঢাকার রমনা এলাকা থেকে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম নাহিদকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকালে গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করা হলে বিঞ্জ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এর আগে, শনিবার ভোররাতে ঢাকার রমনা থানার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্র মারফত জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সময় তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ঢাকা রমনা থানা পুলিশ। ২০১৮ সালের বিএনপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মনজুর আলম নাহিদ (৪৫) ডোমার পৌর শহরের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, রবিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত নাহিদকে জেলা বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved