1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ! সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্র’ত্যা’হা’র বরগুনার ডাকবাংলা থেকে দুই কন্যা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার! বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ!

তরমুজবোঝাই ট্রলারে ডাকাতের হামলা, গণপিটুনিতে ডাকাত নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপা থেকে চাঁদপুরগামী একটি ট্রলারে তরমুজবোঝাই যাওয়ার পথে রাতের গভীরে এক সংঘবদ্ধ ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। এসময় গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন এলাকার তেতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। হামলায় ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছেন। এসময় সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ট্রলারে থাকা ব্যবসায়ীরা।

জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ নিয়ে ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। রাত আড়াইটার দিকে ৭ সদস্যের সংঘবদ্ধ ডাকাতদল ট্রলারে আক্রমণ চালায়। ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন শহিদুল মাতব্বর (৫০), মেহেদী হাসান ও সেলিম মাঝি। তাদেরকে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আহত ফিরোজ মাতব্বর, বারেক মাতব্বর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে। এদিকে, আটক ডাকাতকে গুরুত্বর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।

বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, আটককৃত ডাকাতকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশের জিম্মায় চিকিৎসা দেওয়া হচ্ছিল পটুয়াখালী সরকারি হাসপাতালে। সেখানে দুপুরের পরে মারা গেছে। বর্তমানে তরমুজ বোঝাই ট্রলারটি ধূলিয়া লঞ্চঘাটে নিরাপদে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে তরমুজ ব্যবসায়ীরা এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং নৌপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved