1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার ৩১০০ কোটি টাকার নির্বাচন! বরগুনায় আন্ত: জেলা ডাকাত চক্রের ০৩ ডাকাত গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আলামত উদ্ধার ও বাদির নিকট হস্তান্তর আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার সকল পদ-প্রাথীর সঙ্গে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু জব্দ

যেখানে গোটা জাতি বিমুখ। বই প্রকাশ করা, পাঠাগার গঠন করা , এ যেন মৃত গাছে পানি দিয়ে বৃথা চেস্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৫ Time View

অথই নূরুল আমিন

বিশেষ করে কোভিট ১৯, মানে ২০১৯। তারপর থেকে আজ পর্যন্ত। দেশের ১% জনগণও আর আউট বই পড়ছে না। সেটা হোক গল্প কবিতা বা উপন‍্যাস। তার মধ‍্যে ফেসবুক এসে আরো জায়গা দখল করে নিয়েছে। এখানে পুরুষ বা নারী কেউই বই পড়ছে না। দেশের সরকারি বেসরকারি সবগুলো পাঠাগার আজকে পাঠক শূন্যতায় নীরব।

মানুষের মাঝে সকল অশুভ চিন্তাশক্তি খুব দারুন ভাবে বাসা বেঁধেছে। সকাল থেকে সারাদিনব্যাপী অন‍্যের ক্ষতিসাধন করা, চুরি চাদাবাজী ছিনতাই ডাকাতি মারামারি কাটাকাটিসহ সকল মন্দ কাজে মানুষ আজকে চরম ব‍্যস্ত। অন‍্য দিকে রয়েছে দেশের ৬০% কিশোর তারা সৃষ্টি করেছে কিশোর গ‍্যাং। এছাড়া দেশজুড়ে চলছে মাদক। এরকম অসংখ্য ধরনের মাদক বেচাকেনা হচ্ছে প্রতিনিয়ত।

সমাজের আজকে চরম অবনতি। এ যেন দুই হাজার বছর পূর্বের সেই সেঁতসেঁতে মানুষের চালচলন। কিছু কবি লেখকেরা এখনো সংগঠন করতে চাচ্ছেন, মানুষকে আলোকিত করার জন‍্য বই লিখছেন প্রকাশ করছেন। এ যেন উলুবনে মুক্তা ছিটানোর মত অবস্থা।
এখানো কিছু মানুষ আছে। তারা পাঠাগার করে বসে আছেন, কিন্তু প্রতিবেশি কেউ এগিয়ে আসছে না। কারণ বই পড়া থেকে মানুষ তার নিজের তাগিদেই দূরে সরে যাচ্ছে। প্রিয় পাঠক, ছাত্রর কথা বাদ দেন, কোনো স্কুল কলেজের শিক্ষককে একটি বই উপহার দিলেও নিতে চায় না। উত্তরে বলে বই পড়ার সময় নেই। এত চাপে আছি।

দেশের নব্বই শতাংশ মানুষেরা আজকে মন্দ কাজে মন্দ নেশায় মন্দ গবেষণায় জড়িয়ে পরেছে। এখানে মাত্র দশ শতভাগ মানুষেরা গভীর ভাবে চেষ্টা করছে দেশটাকে সুন্দর করার জন্য। এগিয়ে নেয়ার জন‍্য। তা কি আদৌ সম্ভব? দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত কমিশনের মাধ‍্যমে কাজ দিয়ে দেয়। অসৎ ঠিকাদারি প্রতিষ্ঠানকে। স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব ও কোটি টাকা বাণিজ্য করছে। ফাসির আসামি খালাস করে দিয়ে।

দেশে শিক্ষিত মা পাওয়া যায়নি। তাই দেশটা শিক্ষিত করা যায়নি। দেশের শিক্ষিত মায়েরাও শশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে প্রতিনিয়ত। সমমনা ভাই পাওয়া যায়নি। জমির ভাগ ভাটোয়া নিয়ে। যে মানুষের মাঝে মনুষ্যত্ব নেই। সে আবার কিসের মানুষ?
দেশের বইগুলো আজকে পাঠক ছাড়া। পাঠাগার গুলো আজ পাঠক ছাড়া। আজকে আর পুঁথিগত বিদ‍্যা অর্জন করতে চায় না। সবাই নকল পণ্য ভেজাল পণ্য এবং ওজনে কম দেয়ার ব‍্যবসা শুরু করেছে। এবং দালালী মিডিয়া নির্ভর হয়ে পরেছে দেশের বড় একটি অংশ।

অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved