1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
বনাঢ্য আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন

ফেসবুকে মেম্বারকে মানহানি , থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪৬ Time View

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি-

শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বারের নামে ফেসবুকে মানহানিকর তথ্য দিয়ে পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে, একই ইউনিয়নের জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভুগি মহিলা মেম্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের মৃত. শামসুদ্দিন আকনের ছেলে জহিরুল ইসলাম উশৃংখল ও একজন প্রতারক। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় অপকর্ম করে বেড়ায়। এতে করে উপজেলার ৮নং রাজাবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ও এ্যাডভোকেট তাহারিম ছাফফাতসহ এলাকার লোকজন জহিরুলকে বোঝানোর চেষ্টা করলে সে কর্ণপাত করেনা। বরং বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামীয় “S M Jaheru Islam” নামে আইডি থেকে সংরক্ষিত মহিলা মেম্বার তাহারিম ছাফফাত ও তার পরিবারকে নিয়ে আজে বাজে লেখা পোস্ট করে সামাজিক ভাবে তাকে সম্মান হানি করে আসিতেছে বলে অভিযোগের ভিত্তিতে জানাযায়। এরই ধারাবাহিকতায়, গত ইং ১৮/০৬/২৫ তারিখে সন্ধ্যা ৭টার দিকে তাহারিম ছাফফাত দেখতে পায় উল্লেখিত ফেসবুক আইডিতে, এ্যাড. তাহারিম ও তার স্বামীর নামে মিথ্যা অপপ্রচার মূলক কথা পোস্ট করেছে জহিরুল ইসলাম। পরে এ বিষয়ে জহিরুলের সাথে কথা বললে সে মোটা অংকের টাকা দাবী করে। টাকা না দিলে ভবিষ্যতে তার পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করবে বলে হুমকি প্রদর্শন করে।
এতে করে তিনি চরমভাবে মানহানি হয়েছেন উল্লেখ করে পোস্টদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গত বুধবারে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. বারিক জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved