1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুঃসময়ে আগ্রাসী ভারত! আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন!

শালিসিতে গিয়ে মারধরের স্বীকার দম্পতি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬১২ Time View

আমতলী বরগুনা প্রতিনিধি:

বরগুনা তালতলী উপজেলার পঞ্চাকোড়ালিয়া বড় পাড়া গ্রামে ফেরদৌস পাটোয়ারী ও তার স্ত্রী জেসমনি। বারেক পাটোয়ারী এবং তার দুই ছেলে শহিদুল পাটোয়ারী,খলিল পাটোয়ারী কর্তৃক হামলা ও মারধরের স্বীকার হন।

ঘটনাটি উপজেলার বড় পাড়া কুদ্দুস পাটেয়ারীর বাড়ির দরজার সামনে শনিবার সকালে ঘটে বলে জানা যায়।

পরিবার সূএে জানা যায়, পাটোয়ারী বাড়ি পূর্ব নির্ধারিত শালিসি বৈঠক ছিলো,শালিসিতে আস ছিলেন ফেরদৌস পাটোয়ারী এসময় বারেক পাটোয়ারী তাকে ডেকে নিয়ে বলে শালিসি পরে হবে আগে তোরে সাইজ কইরা লই,এই বলে অতর্কিত হামলা করে বারেক, তার দুই ছেলে শহিদুল,খলিল।ডাক চিৎকার শব্দ পেলে ফেরদৌসের স্ত্রী জেসমিন ছাড়াতে আসলে তাকেও মারধর করে।

স্থানীয়রা আহত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরন করেন।
আহত ফেরদৌস বলেন, বারেক পাটোয়ারী ও তার দুই ছেলে শহিদুল, খলিল উদ্দেশ্যে প্রনোদিত ভাবে আমাকে মারধর করে এবং আমার স্ত্রী ছাড়াতে আসলে তাকেও মারধর করে, প্রশাসনের কাছে আমি এর কঠোর বিচার চাই।
আহত ফেরদৌসের স্ত্রী জেসমিন বলেন,আমি আমার স্বামী ফেরদৌস কে মারধরের হাত থেকে ছাড়াতে গেলে ওরা আমাকে ও বেধরক কিল ঘুষি মারতে থাকে।আমি বিচার চাই।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত বারেক পাটোয়ারীর মুঠোফোনে একাধিক বার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ শাহজালাল জানান,এ বিষয়ে কোন অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved