1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Title :
বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির

গাজীপুরে তিতাসের অভিযানে পৃথক দুই মামলায় ৪৫-হাজার অর্থদণ্ড আদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬০১ Time View

হেলেনা আক্তার

গাজীপুরে তীতাস গ্যাসের উচ্ছেদ অভিযানে দু’জনকে ৪৫ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) করা হয়েছে। রবিবার (২৫মে) সকাল ১১টা থেকে চলমান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন সাইনবোর্ড ভূষির মিল এলাকায় অবৈধ বেশকিছু গ্যাস সংযোগ সু-নিশ্চিত হয়ে অভিযানে নামে তিতাসগ্যাস কর্তৃপক্ষ।

জ্বালি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এ অভিযানে প্রায় একশ’র কাছাকাছি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেটের উপস্থিতীতে সংযোগ বিচ্ছিন্নসহ একই সময় দু’টি ভিন্ন আবাসিক বাড়ির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায়ের বিষয়টি নিশ্চিত করেন তিতাস গ্যাস গাজীপুরের ম্যানেজার মোস্তফা মাহবুব।

স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী সেবা-গ্রহীতারা অবৈধ গ্যাস সংযোগের ফলে গ্যাস সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের মতে গ্যাস না পেয়েও বৈধ সংযোগের ফলে তাদের গুনতে হচ্ছে মাসিক বিল। কয়েকজন বাসিন্দারা জানান, অবৈধ গ্যাস সংযোগের ফলে সরকারি গ্যাসের বৈধ লাইন নিয়েও বিপাকে রয়েছেন তারা। কেউ কেউ সিলিন্ডার গ্যাস কিনে ব্যাবহার করছেন তিতাসের লাইন থাকা সত্বেও। তাই স্থানীয়রা এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।

অভিযান শেষে তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী মেজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকদের বলেন, আজ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রায় এক-কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়েছে। এতে ৮০টি বাসাবাড়ির ২শ গ্যাস বার্ণার বিচ্ছিন্ন করা হয়।

তিনি বলেন, অভিযানে দু’টি পৃথক মামলায় দু’জনকে ৪৫হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়েছে। গ্যাস রাষ্ট্রিয় সম্পদ এটি রক্ষায় সকলের সহযোগীতা কামনা করে মিল্টন রায় আরো বলেন, তিতাসের এমন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এ বিষয়ে তিতাসের হট লাইনে স্থানীয়দের তথ্য প্রদানেরও আহ্বান জানান মিল্টন রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved