1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামি মোঃ মেহেদী হাসান (৬৪)’কে ১টি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট সহ গ্রেফতার করেছে র‌্যাব-৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিবেদক:

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিলগ্ন থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২২ মে ২০২৫ তারিখ ২২:৩৫ ঘটিকায় জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান পরিচালনা করে সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামী মোঃ মেহেদী হাসান (৬৪), পিতা-মৃত নাসির উদ্দিন, সাং-ঘোষপাড়া, থানা-সাভার, জেলা- ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভিকটিম মোঃ শাহিন(৩০) পেশায় একজন পেইন্টিং (রং) মিস্ত্রী। গত ইং ১৯/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ৯:২০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানাধীন তালবাগ সাকিনস্থ বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে ভিকটিম শাহীন এর সাথে আসামী মোঃ মেহেদী হাসান এর কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে আসামী মোঃ মেহেদী হাসান তাহার রিভলবার দিয়ে ভিকটিম মোঃ শাহিন এর মাথায় গুলি করে এবং ঘটনাস্থলেই ভিকটিম মারা যায়।
এ ঘটনার প্রেক্ষিতে আসামী মোঃ মেহেদী হাসান পলাতক থাকে। পরবর্তীতে র‌্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে উক্ত ক্লুলেস হত্যাকান্ডের আসামী শনাক্ত করতঃ ২২ মে ২০২৫ তারিখ ২২:৩৫ ঘটিকায় জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved