1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুঃসময়ে আগ্রাসী ভারত! আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন!

দীর্ঘদিন অচল বাঙলা কলেজের ওয়েবসাইট, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭১৫ Time View

মাহামুদুল হাসান মামুন, বাঙলা কলেজ প্রতিনিধি

সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। ফলে একাডেমিক তথ্য, পরীক্ষার সময়সূচি ও নোটিশ জানতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

শিক্ষার্থীরা জানান, কলেজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। কিন্তু সেটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় তারা বাধ্য হচ্ছেন বিকল্প উৎসের ওপর নির্ভর করতে। এতে তথ্য বিভ্রাটসহ নানা বিভ্রান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে কলেজকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের ক্ষোভ স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কীভাবে মাসের পর মাস নিজস্ব ওয়েবসাইট বন্ধ রাখে?

সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, “অফিসিয়াল নোটিশ পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ওয়েবসাইট। কিন্তু এখন আমাদের ফেসবুক কিংবা পরিচিতজনদের মাধ্যমে তথ্য জানতে হয়, যা সবসময় সঠিক নাও হতে পারে।”

এ বিষয়ে জানতে চাইলে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন জানান, “ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির হাতে ছিল। কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং যত দ্রুত সম্ভব ওয়েবসাইট চালু করার চেষ্টা চলছে। আশা করছি দুই এক দিনের মধ্যেই এটি সচল হবে।”

শিক্ষার্থীরা বলছেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট দীর্ঘদিন অচল থাকা খুবই দুঃখজনক। তারা অবিলম্বে ওয়েবসাইট সচল করে নিয়মিত তথ্য হালনাগাদের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved