1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

স্ত্রীকে পিটিয়ে হত্যার পর লাশ রেখে পালাল স্বামী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯১ Time View

আমতলী( বরগুনা ) প্রতিনিধি:

বরগুনা আমতলী উপজেলায় পাষণ্ড স্বামীর অমানুষিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছে সাজেদা বেগম (৫৫) নামের গৃহবধূ। ঘাতক স্বামী তৈয়ব হোসেন স্ত্রীর লাশ রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি করেছে।

রোববাব (২০জুলাই) উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)
দেওয়ান জগলুল হাসান।

স্থানীয়রা জানান, বরগুনা জেলা আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর একসাথে বসবাস করত তারা।পারিবারিক কলেহের জের ধরে স্বামী তৈয়ব হোসেন সাজেদার মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতো বলেও জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে একজন নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায় । পরবর্তীতে নিহত সাজেদার মেয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন। এদিকে খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে এসে লাশ উদ্ধার ও সুরতাহাল রিপোর্ট তৈরি করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা উদ্যোগ নিয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো:দেওয়ান জগলুল হাসান বলেন,ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে এবং লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।এ সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved