1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পাইকগাছায় পাগলী হলো মা কিন্তু পিতা হয়নি কেউ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৮ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:—

পাইকগাছায় অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী মা হয়েছেন। কোথা থেকে এসেছে কতদিন সে এই এলাকায় সেটা অজানা। রাস্তার উপর ফুটফুটে ২কেজি ৬ গ্রাম ওজনের কন্যা সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই। মা হয়েছে পাগলী কিন্তু বাপ হয়নি কেউ এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়।উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ডের দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়।এ সময় তার পাশে কেউ ছিলো না। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকানদার লাবু।পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন। হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ জানান,মা ও শিশু সুস্থ আছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান,বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved