1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Title :
বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন

কাঠালিয়া উপজেলার আউরা খালের উপর নির্মিত আয়রণ ব্রীজটি যেন একটি মরণ ফাঁদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

মোঃ আল আমিন, কাঠালিয়া প্রতিনিধিঃ

কাঠালিয়া উপজেলা পরিষদ থেকে প্রায় ১৫০ মিটার দূরে আউরা খালের উপর নির্মিত পুরাতন আয়রনের পুল দীর্ঘ ২০ বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। বর্তমানে আউরা অংশের সংযোগ তীব্র জোয়ারের কারনে বিচ্ছিন্ন হয়েছে। পুলটি এলাকার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। তীব্র স্রোতের প্রভাবে এবং মালবাহী বালুর ট্রলারের ধাক্কায় ব্রীজটি অবস্থা অত্যন্ত নাজুক এবং দীর্ঘদিন ধরে কোন ধরনের সংস্কার না হওয়ায় এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্ল্যাব ভেঙ্গে গেছে, রেলিং ভেঙে পড়েছে। শিশু ও বৃদ্ধদের জন্য এটি এখন প্রাণঘাতী হতে পারে। স্কুলগামী শিক্ষার্থী, কৃষিপণ্য বহনকারী মানুষসহ প্রতিদিন অনেকেই বাধ্য হয়ে এই পুল ব্যবহার করছেন, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। স্কুলগামী অনেক শিক্ষার্থী কয়েকবার দূর্ঘটনার শিকার হয়েছে। এলাকাবাসী বহুবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর উদ্যোগ গ্রহন করা হয়নি। জরুরি ভিত্তিতে এই পুলটির সংস্কার বা পুনঃনির্মাণ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved