1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার! বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান যারা খেলা বোঝে তারাই ব্রাজিল করে- অপু বিশ্বাস বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা! বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি!

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারেকের ব্যানার ফেস্টুন পোস্টার ভাঙচুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৬৭ Time View

রাজশাহী তানোর প্রতিনিধি: গোলাম রাব্বানী (সফল)

রাজশাহী ৫২ ( তানোর-গোদাগাড়ী-১)  আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ভাংচুর ও গায়েব করেছে দুষ্কৃতকারীরা। গত রোববার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বিভিন্ন

জনবহুল মোড়ে ঘটেছে এমন পোষ্টার ও ফেস্টুন ভাংচুর ও গায়েব করার ঘটনা। গোদাগাড়ী উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও মোহনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ এমন নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পোষ্টারে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং  প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল।

সব ছিড়ে ফেলা হয়েছে।  রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করব। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেস্টুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তিনি জানান, বিষয়টি শোনার পর তারেক ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে। এবিষয়ে

রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে জানা যায়নি। এসব নোংরামি করে কখনো মানুষের মন পাওয়া যায়না। আমি আমার নেতাকর্মীদের ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছি। এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্প্রতি,চলতি মাসের (৪আগস্ট) সোমবার দিবাগত রাতে তানোর থানার মোড় সহ বিভিন্ন জনবহুল মোড়ে ।

মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোস্টার ও ফেস্টুন ছিড়ে গায়েব করার ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved