1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

শজিমেক-হা নবনিযুক্ত এ.ডি সঙ্গে সাক্ষাৎ করেন এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪১২ Time View

নিজস্ব প্রতিবেদক:-

আজ ২৭শে আগস্ট, বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত সহকারী পরিচালক ডা. নামজুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক শাখা এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা।

সেই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার সদস্য সচিব ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ইএনটি বিভাগ) ডা. এম এ ওয়াহেদ।

সেই সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিক্ষেত্রে সুযোগ-সুবিধা, হাসপাতালের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সার্বিক চিকিৎসায় সরকারি সুযোগ-সুবিধা, বহিরাগত হাসপাতালে দালালমুক্তকরণ বিষয়সহ স্বাস্থ্য খাতের নানা সুযোগ-সুবিধা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সেই সময় উক্ত সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়ার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মো. রিয়াদ আল মাহমুদ রাজু, কার্যনির্বাহী অন্যতম সদস্য মো. ফিরোজ আহমেদ, মো. রবিউল ইসলাম, মো. আব্দুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved