1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

গাইবান্ধার সাঘাটা থানায় সুবল সাহার পাইকারি দোকান দুর্ধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৩৬ Time View

মোঃ রাসেল মিয়া স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে সংঘবদ্ধ চোরের দাপটে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী সুবল সাহার পাইকারি মুদি দোকানের সাটার ভাঁজ করে ভেতরে প্রবেশ করে চোরচক্র। মুহূর্তের মধ্যে দোকান থেকে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকা নগদ অর্থ ও প্রায় ২ লাখ টাকার সিগারেট লোপাট করে তারা।

দোকান মালিক সুবল সাহা জানান, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঘটনাটি ঘটে। পরে দোকানের ভেতর ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে ৪/৫ জনকে সরাসরি চুরি করতে দেখা যায়। সকাল ৮টার দিকে দোকান খুলতে এসে তিনি চুরির বিষয়টি টের পান।

খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালালেও এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন দোকান মালিক। তবে বাজারের অন্যান্য দোকান ও বণিক সমিতির আওতায় থাকা সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন অকেজো থাকায় তদন্তে বড় বাধা তৈরি হয়েছে।

ঘটনাস্থলে ভরতখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল সরকার বলেন, “পরিষদের পক্ষ থেকে চোরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সরেজমিনে জানা যায়, চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা জানান, অতীতেও উল্যাবাজারে একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অনেক ব্যবসায়ী আতঙ্কে মামলা বা অভিযোগ না করায় ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved