1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৭৯ Time View

আরিফ সিকদার,কলাপাড়া প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় মশাল মিছিল করেছে সংগঠনটির মহিপুর থানা শাখা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, সাবেক সদস্য সচিব, এনায়েত উদ্দিন দুলাল, গণঅধিকার পরিষদ ডাবলুগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি, মিজানুর রহমান, যুব অধিকার পরিষদের কলাপাড়া উপজেলার আহ্বায়ক, মনির মোল্লা, মহিপুর থানা ও লতা চাপলি ইউনিয়নের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি একাত্মতা প্রকাশ করে যোগ দেন মহিপুর থানা শাখার নেতারা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে নূরসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা দেশের গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, সরকারের দমন-নীতি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আন্দোলনের কর্মসূচি আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved