1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

গোবিন্দগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে নারীকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৩ Time View

মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। গত পহেলা সেপ্টেম্বর দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিদের সাথে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন দুপুরে অভিযোগকারীর সহোদরা লাকী বেগমের বাড়ির উঠান থেকে একটি চেয়ার নিয়ে যায় বিবাদী। চেয়ার ফেরত চাইতে গেলে প্রথমে গালিগালাজ এবং পরবর্তীতে অতর্কিত হামলার শিকার হন তিনি।

অভিযোগে বলা হয়, এক পর্যায়ে ৪নং আসামির নির্দেশে ১নং আসামি ঘর থেকে ধারালো হাসুয়া এনে লাকী বেগমের মাথায় আঘাত করে গুরুতর হাড়কাটা জখম করেন। এ সময় তাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটানো হয়। আসামিরা লাকী বেগমকে হাটু পানির জমিতে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ আছে।

চিৎকার শুনে বাড়ির সদস্যরা উদ্ধার করতে এগিয়ে এলে তাদের ওপরও লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারীরা আরও জানান, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় আসামিরা নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ বিষয়ে থানায় ওসি বুলবুল ইসলাম জানান, এজাহার পেয়েছি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved