1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে : নাজমুল হাসান অভি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৭ Time View

মো: শামীম হাসান সুমন , ধামরাই (ঢাকা)

অন্তর্বতী সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিরুদ্ধে যদি কেও কোন ধরনের ষরযন্ত্র করে তবে, বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরাসহ সারা দেশের ১৮কোটি মানুষের মাধ্যমে আন্দোলন গড়ে তুলে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করা হবে।

শুক্রবারে  বিকেলে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

তিনি আরোও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরাও বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন দিবেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রের পেছনে ‘অদৃশ্য শক্তি’ রয়েছে। জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

অভি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন যদি সে তারিখে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আব্দুল হামিদ খান ভাষানীর কাগমারী সম্মেলনের মত আমরাও বর্তমান সরকারকে সালাম দিয়ে বিদায় জানাবো।

ধামরাই উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষকদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢলে সমাবেশ পরিনত হয় জনসমুদ্রে। এসময় বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা নেতৃবৃন্দরা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করেন।

ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসিলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved