1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

জমি-জমা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক সহ ০৪ জনকে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৪ Time View

রেদওয়ানা আফরিন রিপোর্টার

বরগুনায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক সহ চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে সাংবাদিকের বাবা এবং ভাইর অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ধুপতি এলাকায় ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ধুপতি গ্রামের ইউপি সদস্য কুদ্দুস মীরের পক্ষের সাথে ওই এলাকার সাংবাদিক জামাল মীর পরিবারের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে জোর করে চাষাবাদ করতে গেলে বাধা দেন সাংবাদিক জামাল মীরের বাবা, মা ও ভাই। এসময় কুদ্দুস মীরসহ তার লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। খবর নিয়ে জানা যায় কুদ্দুস মীর ভাড়াটিয়া লোক দিয়ে এই হামলা চালায়
হামলায় জামাল মীরের বাবা, মা ও ভাই আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছালে সাংবাদিক জামাল মীরও প্রতিপক্ষদের হামলার শিকার হন।আহত চারজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সাংবাদিক জামালমীরের বাবা এবং ভাইয়ে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান আহত অবস্থায় ৪জন আসেন, ২জনকে ভর্তি করা হয়েছে ও অপর ২জন গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব আলী জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,
কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved