1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

গাইবান্ধার ফুলছড়িতে দুর্বৃত্তের হাতে গরু ব্যবসায়ী খুন, স্বজনদের দাবি গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯১ Time View

মো:সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি-গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে দুর্বৃত্তের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মো. রশিদ সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে হঠাৎ গুলির মতো এক বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রীর জানান, রাত চারটার দিকে চার-পাঁচজন লোক বাড়িতে এসে খোকা মিয়াকে ডেকে বলেন, “এখানে মাছ ধরা যাবে কি না।” তখন খোকা মিয়া ঘুম থেকে উঠে দরজার সামনে আসেন। ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী গুলির মতো বিকট শব্দ শুনতে পান। দ্রুত বাইরে এসে তিনি দেখেন, খোকা মিয়া মাটিতে লুটিয়ে পড়েছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

এদিকে হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved