1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

বম্বে সুইটস এন্ড কোং লিমিটেডের মিরপুর জোনের ডিলারসহ কয়েকজনকে মারধর করে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা, থানায় অভিযোগ করলে উদ্ধার করে পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৭১ Time View

নিজস্ব প্রতিবেদক:

গতকাল ৩-নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের বিপরীতে তেলের পাম্পের পাশেই এই ঘটনাটি ঘটে।
মিরপুর মডেল থানার অভিযোগ সুত্রে জানা যায় গত ০২ নভেম্বর তারিখে মিরপুর-১ তেলের পাম্পের পাশের একটি দোকান থেকে এক ব্যক্তি বম্বে সুইটস এন্ড কোং লিঃ এ কয়েক ব্যাগ (পলি) চিপস ও চানাচুর অর্ডার করলে গতকাল ৩-নভেম্বর সোমবার বিকাল আনুমানিক চারটার দিকে কোম্পানির ডিএসআর হাসিব মালামাল গুলো ডেলিভারি দিতে আসলে অজ্ঞাতনামা ৩-৪ জন লোক মালামালগুলো রিসিভ করে এবং কয়েক প্যাকেট ইঁদুরে কাঁটা পণ্য ফেরত দেয়। কোম্পানিতে ফেরত নেওয়ার নিয়ম না থাকায় পণ্যগুলো ডিএসআর হাসিব ফেরত নিতে অস্বীকৃতি জানালে লোকগুলো তার উপরে চড়ায় হয় এবং একপর্যায়ে তাকে মারধর করে তার কাছে থাকা কোম্পানির মালামাল সহ ৫০ হাজার টাকা মূল্যের গাড়ি আটকে রাখে।

পরে হাসিব কোম্পানিতে ঘটনাটি জানালে কোম্পানির ম্যানেজার মোঃ সোহেল কোম্পানির দুজন প্রতিনিধি সহ ঘটনাস্থলে গেলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের উপর চড়াও হয়ে অতর্কিত হামলা চালায় এবং লাঠি বাঁশ দিয়া বেধড়ক পিটাতে থাকে, এবং এক পর্যায় তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।তাদের একটা অফিসে আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।পরে থানায় অভিযোগ করলে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে ।

এবিষয়ে বম্বে সুইটস এন্ড কোং লিমিটেডের প্রতিনিধি মোঃ হাসান বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved