1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫০০ Time View

আরিফ হোসাইন,বরগুনাঃ

বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ১২ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজী(৪৩) কে সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ডে দন্ডিত করেছে আদালত। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় এক বছরের জেলের আদেশ দেয় আদালতের বিচারক। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় প্রদান করেন। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমাবার সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে ধর্ষক মহসিন কাজী  প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দেখিয়ে গলায় চাকু ধরে নিয়ে খালের পাশে ঝোপঝাড়ের মধ্যে কলাপাতা বিছিয়ে ধর্ষণ করে। এঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বললে সে ধর্ষক মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করে।বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে মামলায় রায় দিয়েছেন আজ। 

ধর্ষণ মামলার বাদী ও ভিকটিমের মা মাফুজা বেগম এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ।

এবিষয়ে নারী ও নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু বলেন, মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। একজন শিশুকে মক্তবে যাওয়ার সময় মৃত্যুদণ্ডে দন্ডিত আসামি ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনা একটা গর্হিত অপরাধ। আদালতে আমি অপরাধীর এই অপকর্ম রাষ্ট্রে পক্ষে প্রমাণ করাতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved