1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনায় নার্সদের ‘প্রতীকী শাটডাউন’—৮ দফা দাবিতে কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫০৩ Time View

রেদওয়ানা আফরিন,রির্পোটার

জনবান্ধব নার্সিং ও মিডওয়াইফারি সেবা নিশ্চিত করা এবং নার্সদের পেশাগত উন্নয়ন দ্রুত বাস্তবায়নের দাবিতে বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে নার্সরা আট দফা দাবি উত্থাপন করে প্রতীকী শাটডাউন, কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন।

রোববার সকালে হাসপাতাল চত্বরে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচিতে অংশ নেন কর্মরত নার্সরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান তুলে ন্যায্য দাবি মানার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরগুনা জেলা শাখার সভাপতি মরিয়ম আক্তার খাতুন ও সাধারণ সম্পাদক জাকিয়া পারভিন বক্তব্য রাখেন।
তারা বলেন, “নার্সিং পেশার মর্যাদা রক্ষা, পদোন্নতি, নিরাপদ কর্মপরিবেশ ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। আমাদের ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।”
নার্সদের ৮ দফা দাবি

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা—অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূতকরণ বন্ধ ও জাতীয় নার্সিং কমিশন গঠন।
২. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রণীত নিয়োগ বিধি, অর্গানোগ্রাম, ক্যারিয়ার প্ল্যান অনুমোদন ও বাস্তবায়ন।
৩. ৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত ভূতাপেক্ষভাবে সুপারনিউমেরারি পদোন্নতি প্রদান।
৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ নবম গ্রেডে উন্নীত করা।
৫. ডিপ্লোমা নার্সদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং গ্রাজুয়েট নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালুর দাবি।
৬. বেসরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট নিয়োগনীতি, মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া/অপ্রশিক্ষিত নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা।
৭. নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদান এবং জোরপূর্বক চাপিয়ে দেওয়া বর্তমান ইউনিফর্ম পরিবর্তন।
৮. শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে পর্যাপ্ত সংখ্যক নার্স-মিডওয়াইফ নিয়োগ।
বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, কিন্তু পদোন্নতি, নিরাপত্তা ও কর্মপরিবেশ—এ তিন ক্ষেত্রেই তারা দীর্ঘদিন উপেক্ষিত। দাবি পূরণে বিলম্ব হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেন।
নার্সদের এ প্রতীকী শাটডাউন কর্মসূচির কারণে হাসপাতালের সাধারণ সেবায় প্রভাব না পড়লেও নার্সরা জানান, তাদের ন্যায্য দাবির জন্য ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved