1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৫৪১ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ফকিরের মোড় এলাকায় মোটরসাইকেল ও গরুবোঝাই নসিমন (ভটভটি)-এর মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত নয়ন চন্দ্র রায় সদর উপজেলার হরতকিতলা এলাকার চিরঞ্জিত চন্দ্র রায়ের একমাত্র পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী শহর থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই নসিমনের সঙ্গে ফকিরের মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে আরোহী নয়ন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক মাসুদ বলেন, “দুর্ঘটনার পরপরই আহতের অবস্থা গুরুতর দেখে আমরা দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে পাঠান।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও গরুবোঝাই ভটভটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ভটভটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ দুর্ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved