1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ধাপে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

অতঃপর তাঁরা দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।

উভয় শপথ অনুষ্ঠান শেষে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

অতঃপর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সংসদ সদস্যদের সিদ্ধান্তক্রমে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন সংগঠনের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved