1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
বনাঢ্য আয়োজনে বরগুনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস–২০২৬ পালিত শিক্ষিত বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে চলছে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন

কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৫৮ Time View

রাসেল মিয়া, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরের মাটি ও মানুষের জননেতা সাইজুদ্দিন আহমেদ দীর্ঘ স্বৈরাচারী আমলে নানা নির্যাতন ও কারাদণ্ডের কঠিন সময় পার করেও মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে একচুলও পিছিয়ে যাননি। কষ্টের সেই দিনগুলো তাকে ভেঙে দিতে পারেনি; বরং আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার শক্তি জুগিয়েছে।
তিনি মনে করেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়—মানুষের সেবা করার জন্য। বিশেষ করে গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই তার জীবনের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি ভবিষ্যতে কালিয়াকৈর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পেলে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চান।
ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার উদ্যোগে প্রায় ৫০ হাজার মানুষের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসব উপহার কালিয়াকৈরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
স্থানীয় অনেকেই বলছেন, রাজনীতির এই কঠিন সময়েও সাইজুদ্দিন আহমেদ মানুষের পাশে থাকার যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এখন প্রশ্ন—কালিয়াকৈরের জনগণ তাকে কীভাবে দেখছে? একজন ভালো মানুষ ও জনবান্ধব নেতা হিসেবে কি তারা তাকে গ্রহণ করবে?
সময়ই তার উত্তর দেবে। তবে মানুষের পাশে থেকে সেবা করার এই উদ্যোগ অনেকের মাঝেই নতুন করে অনুপ্রেরণা জাগাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved