1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা!

এনসিপির নেতা ইউসুফ মাহমুদ তৌসিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৭ Time View

বিশেষ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির ডেমরা থানা শাখার সদস্যসচিব হাজি ইউসুফ মাহমুদ তৌসিফ। তিনি ‘ইয়্যুথ ফোরাম অব বাংলাদেশ’ নামের একটি সংগঠনের সভাপতি।

গত বছরের নভেম্বরে সেই সংগঠনের পক্ষ থেকে একটি আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল— ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’।

সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এবং রানার-আপ হয় দনিয়া কলেজ। শিশু একাডেমিতে ঘটা করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও করা হয়। বিজয়ী দলকে ৩০ হাজার টাকা এবং রানার-আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে গত আট মাসেও চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে সেই টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফোন নম্বর ও ফেসবুক আইডি ব্লক করে দেওয়া হয়। এখন উল্টো তাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এক উপদেষ্টা এবং জামায়াতে ইসলামীর একাধিক নেতাকে আমন্ত্রণ জানিয়ে তিনি সেদিন বিজয়ী ও বিজিত দলকে নিয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি সরকারের তথ্য মন্ত্রণালয়ের পিআইডির মাধ্যমে সরবরাহ করে গণমাধ্যমে প্রচারও করা হয়েছিল।

বিতর্কের মতো একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রকে ব্যবহার করে এ ধরনের প্রতারণার অভিযোগ উদ্বেগজনক। এনসিপির দায়িত্বশীলরা আশা করি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাপ্য প্রাইজমানি যত দ্রুত সম্ভব পরিশোধের ব্যবস্থাও করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved