1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ! এনসিপির নেতা ইউসুফ মাহমুদ তৌসিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনবিআরের সহিদুল দেশের ৪০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি করে ঢাকায় গড়েছে নামে বেনামে সম্পদের পাহাড়! প্রাণিসম্পদ অধিদপ্তরে খুঁটির জোরে ছাগল লাফায়! মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ

বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বাড়ির পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে তাতে পাইপ বসানোর টাকা চাওয়ায় সংঘর্ষ ঘটে। এতে রবিন হাওলাদার নামে এক ব্যক্তির মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করায় ঘটনাস্থলেই মারা যান তিনি।  

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৩ জুন-২৬) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন পূর্বপাশে হাওলাদার বাড়িতে। নিহত রবিন হাওলাদার (৪৮), পিতা মৃত রাজেন্দ্র হাওলাদার। 

প্রত্যক্ষদর্শীরা জানান- বাড়ি ভিতরে পানি জমে থাকায় তা নিষ্কাশনের জন্য রবিন হাওলাদারের পুকুরে পানি ফেলে দেওয়ার জন্য ড্রেন করে এবং সেই ড্রেনে পাইপের মাধ্যমে পানি পুকুরে ফালানোর জন্য রবিন হাওলাদার তার প্রতিপক্ষ রতন বেপারির কাছে পাইপ কেনার জন্য টাকা চায়। তাতে রতন টাকা দিতে অমত জানালে রবিন হাওলাদার ও তার প্রতিপক্ষ রতন বেপারির মধ্যে কথা কাটাকাটি হয়। এমন সময় রতন বেপারির মা কুসুম রানী ঘর থেকে একটা বটি নিয়ে এসে রবিন হাওলাদারের স্ত্রী ঠাকু রানীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারই সূত্র ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হঠাৎ পিছন থেকে রতন বেপারি রবিন হাওলাদারের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে এবং রবিন হাওলাদার ততক্ষণাত মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। এদিকে রবিন হাওলাদারের দিকে কেউ নজর না দিয়ে রবিন হাওলাদারের ২ ছেলে, স্ত্রী ও মা কে পিটিয়ে আহত করে। 

এবিষয়ে বাউফল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন- ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রতিপক্ষ রতন বেপারি সহ তার পরিবারের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জরিত অন্য অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

তিনি আরও বলেন- রবিন হাওলাদারের লাশ উদ্ধার করা হয়েছে। পোস্ট মর্টেমের মাধ্যমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved