
মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা
প্রতিনিধি :
বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া এলাকায় বজ্রপাতে মহিউদ্দিন (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিউদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
তার এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো ইটবাড়িয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।