1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

রংপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৯ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুরে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আব্দুর রহমান নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন প্রকার হুমকি-ধমকির আইনগত প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

রোববার (৭ জুন) বিকালে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা অফিসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।

উক্ত বিষয়ে লিখিত বক্তব্যে আব্দুর রহমান অভিযোগ করে বলেন, বিদেশ থেকে জব্বার মিয়া দেশে ফিরে আসার জন্য আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করে আসছে। এরেই ধারাবাহিকতায় মানবিক কারণে নিজ অর্থায়নে বিদেশ থেকে জব্বার মিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে আসি। জব্বার মিয়া দেশে ফিরে আসার পরও পরিস্থিতির আরো অবনতি হয়। মৃত সানুর পরিবারের সদস্যরা এবং জব্বার ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে আমাকে আর আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং ইতিমধ্যে আমি ও আমার পরিবার তাদের আক্রমনের শিকার হয়েছি। সেই আক্রমণে আমার ডান হাত ভেংগে যায় বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

আব্দুর রহমান বলেন, মানবিক কারণে তিনি দীর্ঘদিন বিষয়টি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করেছেন। তবে পরিস্থিতি আরো অস্থিতিশীল হওয়ায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, হুমকি-ধমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান।

তিনি বলেন, “আমি দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থাশীল। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং আমি ন্যায়বিচার পাব বলে আশা করি।

এ সময় ভুক্তভোগীর পরিবারের লোকজন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved