1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৯ Time View

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ২৫ কোটি বৃক্ষ রোপনের উদ্দেশ্যে ৫ বছর মেয়াদি বৃক্ষ রোপন কর্মসুচি র অনুষ্ঠিত হয়েছে
রবিবার সকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার ইমরানুজ্জামানের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছর মেয়াদী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করেন। তারেই অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, সড়কের পাশ এবং জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন, বন বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। দেশের বনাঞ্চল বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে লাখ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নে ডিমলা উপজেলায় ব্যাপক জনসচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved