1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকরা। তাদের অভিযোগ, ইয়াবা, গাঁজা এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের সহজলভ্যতার কারণে এলাকার তরুণ সমাজ ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও জনসমাগমস্থলে প্রকাশ্যে কিংবা গোপনে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। দাড়িয়াপুর ব্রিজ রোড, তালতলা বাজার, কামারজানী রোড সংলগ্ন কয়েকটি এলাকা এবং তালের তলা থেকে রুপার বাজার সড়কের বিভিন্ন স্থানে মাদকসেবন ও বিক্রির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর মধুবিড়ি, শোলাগাড়ী সংলগ্ন এলাকা এবং লালন চত্বরের আশপাশে মাদক কারবার বৃদ্ধি পায়। এছাড়া শোলাগাড়ী থেকে হাতিয়ার বিল পর্যন্ত কিছু এলাকায় রাতে মাদক লেনদেনের ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর ভাষ্যমতে, কোনারপাড়া স্কুল মাঠসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশেও সন্ধ্যার পর বহিরাগতদের আড্ডা জমে, যেখানে মাদকসেবনের অভিযোগ রয়েছে। কমলার বাজার ব্রিজ থেকে পালপাড়া এলাকায়ও একই ধরনের কার্যক্রমের কথা জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে, রুপার বাজারের কিছু হোমিওপ্যাথিক দোকানে চিকিৎসার আড়ালে নেশাজাতীয় সিরাপ বিক্রির অভিযোগও তুলেছেন কয়েকজন বাসিন্দা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য পাওয়া যায়নি।

মাদক প্রতিরোধে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের দাবি, মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে এলাকাবাসী জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করা হলে মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা যাবে।

তবে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved