1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৯ Time View

তপন দাস , নীলফামারী প্রতিনিধি

অনলাইন ভিত্তিক দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় এ সংবাদ প্রকাশের নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের।
গত রবিবার সকালে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় ” পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নীলফামারী জেলা প্রশাসক জনাব মোঃ নায়রুজ্জামান-এর দৃষ্টিগোচর হয়।
বিষয়টি জানার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সেখানে লোক পাঠান। তবে ওই সময় বৃদ্ধ লুৎফর রহমানকে সেখানে পাওয়া যায়নি। পরবর্তীতে জেলা প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিটের যুব প্রধান ইসমাইল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বৃদ্ধের খোঁজখবর নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনা পাওয়ার পর যুব রেড ক্রিসেন্ট নীলফামারী ইউনিটের স্বেচ্ছাসেবকরা দ্রুত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে বৃদ্ধ লুৎফর রহমানের সন্ধান পান এবং বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন।
এরপর জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (DRO) প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের হাতে সেগুলো তুলে দেন।
পরবর্তীতে বৃদ্ধ লুৎফর রহমানের ইচ্ছা এবং জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জের ‘নিরাপদ বৃদ্ধাশ্রম’-এর একটি প্রতিনিধি দল এসে তাকে সেখানে নিয়ে যায়। বর্তমানে তিনি নিরাপদ পরিবেশে অবস্থান করছেন।
এ ঘটনায় মানবিক দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসন এবং যুব রেড ক্রিসেন্ট নীলফামারী ইউনিটের ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved