1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল!

বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল সড়ক নির্মাণকাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন। তবে প্রায় আধা ঘণ্টা পর কাজটি আবার শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া বন্দরের ল্যাংড়া মুন্সীর পোল থেকে পূর্ব দিকে সুন্দরী সিনেমা হলের সামনের ৯৮ মিটার দীর্ঘ আরসিসি সড়কের নির্মাণকাজ চলছিল। এ সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, কাজে নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে এবং দরপত্রে উল্লেখিত মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

অভিযোগকারীদের দাবি, সড়কের ঢালাইয়ের পুরুত্ব ও প্রস্থ নির্ধারিত মান অনুযায়ী করা হচ্ছে না। এ বিষয়ে তারা নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে স্থানীয়দের একাংশ কাজ বন্ধ করে দেন। কিন্তু তা আবার অলৌকিক ভাবে পুনরায় নির্মাণকাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ পঞ্চায়েত বলেন, “নির্মাণকাজে ব্যবহৃত উপকরণ ও কাজের মান নিয়ে আমাদের আপত্তি ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও আমরা সন্তোষজনক জবাব পাইনি।”

আরেক বাসিন্দা মো. মনজু বলেন, “দরপত্র অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আমরা কাজের শিডিউল দেখতে চেয়েছিলাম। কিন্তু তা দেখানো হয়নি বলে অভিযোগ রয়েছে।”

নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম বলেন, “নির্মাণকাজের শিডিউল আমাদের কার্যালয়ে রয়েছে। কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না।”

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে কাজ তদারকিকারী উত্তম বলেন, “আমি শ্রমিকদের মাধ্যমে কাজ পরিচালনা করি। নির্মাণসামগ্রী সরবরাহের বিষয়টি ঠিকাদার দেখেন।”

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রাশেদুল ইসলাম সরাসরি বক্তব্য দেওয়ার কথা জানিয়েছেন।

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বলেন, “সড়কের নির্মাণকাজ অনুমোদিত নকশা ও শিডিউল অনুযায়ী হবে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।”

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৯৮ মিটার দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের আরসিসি সড়কটি নির্মাণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved